ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ আর ট্রাম্পের হাতে নেই, হিসাব পাল্টে দিয়েছে ইরান

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ০২:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১৮৯ টাইম ভিউ
206

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে এক দ্রুত অবনতিশীল সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর ক্রিস মারফি। তিনি সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংঘাতের ওপর ‘নিয়ন্ত্রণ হারিয়েছেন’।

সিনেটে ডেমোক্র্যাট সদস্য মারফি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ধারাবাহিক পোস্টের মাধ্যমে এ সতর্কবার্তা দেন। তার মতে, এই যুদ্ধ ইতোমধ্যে পুরো অঞ্চলকে সহিংসতার ঘূর্ণাবর্তে ফেলে দিয়েছে।

মারফি লিখেছেন, এখন এটা পরিষ্কার যে ট্রাম্প এই যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাত হানার ক্ষমতা সম্পর্কে তিনি মারাত্মক ভুল ধারণা পোষণ করেছিলেন। পুরো অঞ্চল এখন জ্বলছে।

তিনি আরও জানান, প্রথম সংকটটি দানা বেঁধেছে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে—যা একটি সংকীর্ণ নৌপথ এবং যেখান দিয়ে বিশ্বের ২০ শতাংশেরও বেশি তেল ও গ্যাস সরবরাহ করা হয়।

মারফি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত করার ক্ষেত্রে তেহরানের সক্ষমতাকে ওয়াশিংটন খাটো করে দেখেছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

যুদ্ধ আর ট্রাম্পের হাতে নেই, হিসাব পাল্টে দিয়েছে ইরান

প্রকাশিত সময় : ০২:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬