ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিজিবির সাথে ‘গোলাগুলির পর ভারতীয় চোরাকারবারি আটক

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ১০:৪১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৭৭ টাইম ভিউ
96

ডেস্ক নিউজ: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। আটক বালাই দাস চোরাকারবারি বলে দাবি বিজিবির।

বালাই দাসের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বড়লেখা সীমান্তবর্তী কুমারশাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন শুক্রবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা করছে।

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগষ্ট) রাত ১০টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি ছোড়ে।
একপর্যায়ে কয়েকজন চোরাকারবারী পালিয়ে গেলেও আহত অবস্থায় ভারতীয় নাগরিক বলাই দাসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ভারতীয় নাগরিক সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে জড়িত জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মৌলভীবাজারে বিজিবির সাথে ‘গোলাগুলির পর ভারতীয় চোরাকারবারি আটক

প্রকাশিত সময় : ১০:৪১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬