ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, কী কারণ?

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ০৬:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১৫৮ টাইম ভিউ
173

ডেস্ক নিউজ :বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ মার্চ) ঢাকার মা‌র্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

যুক্তরা‌ষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কার‌ণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

মা‌র্কিন দূতাবাসের বার্তায় জানা‌নো হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করা। যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশি, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে পররাষ্ট্র দপ্তর।

বার্তায় আরও জানা‌নো হয়, এই স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। এই স্থগিতাদেশ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার মধ্যে পর্যটক বা শিক্ষার্থীদের ভিসাও অন্তর্ভুক্ত।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, কী কারণ?

প্রকাশিত সময় : ০৬:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬