ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন শিক্ষানুরাগী হাজ্বী ড. শাহ আলম

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ১২:৫০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৪১ টাইম ভিউ

default

56

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী, সমাজসেবক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী ড. শাহ আলম।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় ভিজিট কমলগঞ্জের আয়োজনে এবং হাজ্বী ড. শাহ আলমের অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।

তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী সারওয়ারের সভাপতিত্বে এবং সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর উদ্দীন আহমেদ, শিক্ষক ভূবন মোহন সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি কবি নির্মল এস. পলাশ, নন্দ কুমার সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীদের সম্মানিত করার এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে এবং সমাজে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ ১৩টি বৃত্তি অর্জন করে তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের এ সাফল্য নিয়ে ভিজিট কমলগঞ্জ প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেললে কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে হাজ্বী ড. শাহ আলম এই সংবর্ধনার উদ্যোগ নেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয়

শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন শিক্ষানুরাগী হাজ্বী ড. শাহ আলম

প্রকাশিত সময় : ১২:৫০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬