স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগানে গাছ চুরি করতে গিয়ে হেলন নামে একজন নিহত ও আরেকজন আহত। পুলিশ জানায়, বৃহস্পতিবার(৫ মার্চ) সেহরীর সময়ে কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগানের খেলার মাঠ ও মন্ধিরের পাশে লেইকের ধারে সংঘবদ্ধ ৫ থেকে ৬ জনের একটি চোর চক্র একটি আকাশমনি গাছ কাটলে নেটা লেইকের পানিতে পড়ে বিকট শব্দ হয়। ঘটনার সাথে সাথে বাগানের নাইট চৌকিদারেরা দৌড়ে এসে একজনকে ধরে নিয়ে ম্যানেজারের কাছে যায়। পরে শোনতে পারে একজন লোকের লাশ একটি বাড়ির পাশে পড়ে আছে। সেটি শোনার পর অফিসে রাখা লোকটি ছেড়ে দেয়া হয়। পরে পুলিশ ছেড়ে দেয়া লোকটির বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি, সে চিকিৎসা নিতে হাসপাতালে গেছে বলে জানা যায়। পুলিশ জানায় গাছ কাটার ঘটনা ঘটলেও রোকটি কিভাবে নিহত হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে। এবিষয়ে বাগানের কোনও শ্রমিক বা কেহ কথা বলতে রাজি হননি। শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদসহ পুলিশের উর্ধ্বোতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তির নাম হেলন মিয়া(৪০) ও আহত ব্যক্তির নাম রুমন মিয়া বলে জানাগেছে। তবেআহত ব্যক্তি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি।
মো: গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত), কমলগঞ্জ জানান, ময়না তদন্তের জন্য লাশ ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে দৌড়ে পালাতে গিয়ে স্ট্রোক(হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) করে মারা গিয়েছে, তার গায়ে আঘাতের কোনও চিহৃ পাওয়া যায়নি বলেও জানান।
প্রতিনিধি নাম 














