ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জের রাজপথে তিন দশক: ত্যাগী ও পরীক্ষিত নেতা মোহাম্মদ আবুল হোসেনের পথচলা

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ০১:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩৩২ টাইম ভিউ
362

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজনীতি ও শিক্ষাঙ্গনে এক পরিচিত নাম মোহাম্মদ আবুল হোসেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ ধারণ করে তৃণমূলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন তিনি। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবদল ও মূল দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নিজেকে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

কমলগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর (নগর) গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেনের পিতা মোহাম্মদ তরিকুল ইসলাম (তরিক মিয়া)। উচ্চশিক্ষিত এই নেতা স্নাতকোত্তর (এম.এ) ডিগ্রি অর্জনের পর নিজেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত করেন। বর্তমানে তিনি কমলগঞ্জের ভানুগাছে অবস্থিত ‘প্রাইম প্রি ক্যাডেট স্কুল’-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক ভূমিকা:
১৯৮৯ সালে কমলগঞ্জ উপজেলা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যকরী কমিটির সদস্য হিসেবে তাঁর সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর থেকে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণে তিনি ধাপে ধাপে দলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তাঁর উল্লেখযোগ্য রাজনৈতিক পদসমূহের মধ্যে রয়েছে-
ছাত্র ও সাংস্কৃতিক রাজনীতি: ১৯৯২ সালে কমলগঞ্জ উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক, ১৯৯৪ সালে কমলগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং ১৯৯৭ সালে কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। যুবদলে নেতৃত্ব: ২০০৫ সালে তিনি কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এবং ২০০৭ সালে উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়ে সংগঠনকে সুসংগঠিত করেন।

বিএনপির মূলধারায় নেতৃত্ব: ২০০১ সালে কমলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর ২০০২ ও ২০১২ সালে দুই দফায় কমলগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৮ সালে তিনি কমলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৯ সালে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য পদ লাভ করেন।

নির্বাচনী অংশগ্রহণ:
দলের প্রতি আনুগত্য ও জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে অনুষ্ঠিত কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, শিক্ষা বিস্তার ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয়

শ্রীমঙ্গলে ৬ লাখ ৭৩ হাজার টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার, গ্রেফতার১

কমলগঞ্জের রাজপথে তিন দশক: ত্যাগী ও পরীক্ষিত নেতা মোহাম্মদ আবুল হোসেনের পথচলা

প্রকাশিত সময় : ০১:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬