৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে অংশ নেন। এ সময় পুরো র্যালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান মাস্টার, মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, শ্রীমঙ্গল পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদল নেতা আজির উদ্দিন, পৌর যুবদল নেতা আব্দুল কাদিরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব এবং জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।
শিরোনাম :
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি
-
শ্রীমঙ্গল প্রতিনিধি - প্রকাশিত সময় : ১১:৪৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- ২২৭ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয়














