ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাউয়াছড়ার বনের ভেতর ঝুঁকিপূর্ণ রেলপথ,এক বছরে ২০ বার ট্রেন বিকল

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ১২:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫৭ টাইম ভিউ
85

রফিকুল ইসলাম : মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতর দিয়ে গেছে সিলেট-আখাউড়া রেলপথ। পাহাড়ি টিলা আর ঘন বনের মধ্য দিয়ে চলে যাওয়া এই রেলপথের সৌন্দর্য যাত্রীদের আকৃষ্ট করে। কিন্তু সেই পথেই এখন বাড়ছে ভোগান্তি ও নিরাপত্তার শঙ্কা। রেললাইনের বিভিন্ন স্থানে নাট-বল্টু ও স্লিপারের হুক নেই, কোথাও পাথরের পরিবর্তে রয়েছে নামমাত্র বালু। কয়েকটি স্থানে রেললাইন ঝুলে থাকার মতো অবস্থাও দেখা গেছে। এর সঙ্গে পুরোনো ইঞ্জিনের অক্ষমতা যোগ হয়ে বারবার থেমে যাচ্ছে ট্রেন। সংশ্লিষ্ট সূত্রের হিসেব অনুযায়ী, চলতি বছরে এ বনের ভেতর অন্তত ২০ বার ট্রেনের ইঞ্জিন বিকল ও বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে সময়সূচি বিপর্যয়ের পাশাপাশি বনের নির্জন এলাকায় আটকা পড়ে নিরাপত্তাহীনতায় পড়ছেন যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রাম থেকে সিলেটের পথে প্রতিদিন পারাবত, জয়ন্তিকা, পাহাড়িকা, উদয়ন, উপবন ও কালনী এক্সপ্রেস চলাচল করে। ছয়টি আন্তনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার যাত্রী যাতায়াত করেন। তাঁদের চলাচলের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লাউয়াছড়া বনের প্রায় আট কিলোমিটার দীর্ঘ পাহাড়ি রেলপথ। জানা যায়, ১৮৯৮ সালে আসাম ও চট্টগ্রামের মধ্যে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে এই রেলপথ নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর সংস্কার না হওয়ায় এর বিভিন্ন অংশের অবস্থা নাজুক হয়ে পড়েছে। ১৯৯৭ সালে কমলগঞ্জের মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণে রেলপথ ক্ষতিগ্রস্ত হলে সাময়িক মেরামত করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় লাইনটির অবস্থা আরও খারাপ হয়েছে বলে স্থানীয় ব্যক্তিরা জানান। এদিকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া অংশ সরেজমিনে ঘুরে রেলপথের বিভিন্ন স্থানে অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে। রেললাইনের পাতের জোড়ায় চারটি নাট থাকার কথা থাকলেও কোথাও রয়েছে দুটি,কোথাও তিনটি। অনেক জায়গায় নাট ক্ষয়ে গেছে। কিছু স্থানে সেগুলো কাপড় ও তার দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। একাধিক স্লিপারের হুক খোলা। রেললাইনের নিচে পাথরের বদলে কোথাও নামমাত্র বালু রয়েছে। কয়েকটি স্থানে রেললাইন ঝুলে থাকার মতো অবস্থাও দেখা গেছে। বনের ভেতরের ছোট-বড় ছয়টি সেতুর অবস্থাও নড়বড়ে বলে দেখা গেছে।

রেলপথের এই অবস্থার পাশাপাশি ট্রেন চলাচলে সমস্যা বাড়াচ্ছে পুরোনো ইঞ্জিন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সিলেট রুটে ব্যবহৃত ২৯০০ ও ২৬১০ সিরিজের ইঞ্জিনগুলোর বয়স ১৮ থেকে ১৯ বছর। লাউয়াছড়ার উঁচু-নিচু ও ঢালু পথ বেয়ে চলার সময় এসব ইঞ্জিনের সক্ষমতা কমে যায়। ফলে অনেক সময় মাঝপথেই ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে। এর সাম্প্রতিক উদাহরণ ১ ও ২ অক্টোবরের ঘটনা। ১ অক্টোবর রাতে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। পরদিন ২ অক্টোবর পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে নয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। এর আগেও চলতি বছরের বিভিন্ন সময়ে উপবন ও কালনী এক্সপ্রেস বনের ভেতরে আটকা পড়েছিল। কোনো কোনো ঘটনায় পাঁচ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের।

রেলপথের বিভিন্ন স্থানে ত্রুটি ও ট্রেন চলাচলে বারবার বিঘ্ন ঘটলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাকে গুরুত্ব দিতে চান না রেলওয়ের কিছু কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, লাইনের কিছু অংশে সাময়িক সমস্যা বা ত্রুটি থাকলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নেই। তবে রেলওয়ে সূত্র জানায়, পাহাড়ি ঢাল অতিক্রমের জন্য ভালো সক্ষমতার ইঞ্জিন প্রয়োজন। পুরোনো ইঞ্জিন ও অতিরিক্ত বগির চাপের কারণে এ পথে ট্রেন বিকলের ঘটনা বাড়ছে।

রেলওয়ের শ্রীমঙ্গলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল্লাহ বলেন, লাউয়াছড়া বনের ভেতরে উঁচু টিলা থাকায় ট্রেন ধীরগতিতে চলতে হয়। তাঁদের পক্ষ থেকে নিয়মিত রেললাইনে কাজ করা হয়। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, চাহিদার তুলনায় দেশে ট্রেনের ইঞ্জিনের সংকট রয়েছে। দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

অতিরিক্ত মহাপরিচালক (রোলিংস্টক) ফকির মো. মহিউদ্দীন বলেন, নতুন ইঞ্জিনের অভাবে পুরোনো ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। এতে রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পুরোনো ইঞ্জিন দিয়ে যথাযথ গতি পাওয়া যাচ্ছে না। এ কারণে চলন্ত অবস্থায় ইঞ্জিন অকেজো হয়ে পড়ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত নতুন ইঞ্জিন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে সিলেট-আখাউড়া রেলপথের আধুনিকায়নের পরিকল্পনাও দীর্ঘদিন ধরে আটকে আছে। ২০১৯ সালে আখাউড়া-সিলেট মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের জন্য ১৬ হাজার ১০৪ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি নেই।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয়

শ্রীমঙ্গলে ৬ লাখ ৭৩ হাজার টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার, গ্রেফতার১

লাউয়াছড়ার বনের ভেতর ঝুঁকিপূর্ণ রেলপথ,এক বছরে ২০ বার ট্রেন বিকল

প্রকাশিত সময় : ১২:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬