ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বিএনপির একাংশের দীর্ঘ দেড় দশকের সুবিধাবাদী রাজনীতি!

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ০৫:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১৭০ টাইম ভিউ
195

ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপিতে দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে চলা অভ্যন্তরীণ কোন্দল, সুবিধাবাদী একটি গোষ্ঠীর অনৈতিক আাঁতাত এবং রাজপথের আন্দোলন-সংগ্রামের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন দলের ভুক্তভোগী ও নিবেদিত প্রাণ অংশ।

স্থানীয় ভুক্তভোগী নেতাকর্মীদের মতে, গত দেড় দশক ধরে শ্রীমঙ্গল বিএনপিতে দুটি স্পষ্ট ধারার সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটি প্রভাবশালী সুবিধাভোগী চক্র নিজেদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার ও দলে একক প্রভাব বিস্তার করতে তৎকালীন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের সাথে সখ্য বজায় রেখে চলে। ২০১৫ সালে সারাদেশে যখন সরকারবিরোধী আন্দোলন চরম রূপ নেয়, তখন শ্রীমঙ্গলের সেই সুবিধাভোগী চক্রটি নিজেদের বলয় ভারী করতে নিজ দলেরই সক্রিয় ও রাজপথের নেতাদের কোণঠাসা করার অপচেষ্টায় লিপ্ত হয়।
অভিযোগ রয়েছে, ক্ষমতাসীনদের সাথে আঁতাত করে ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও নাশকতার মামলা দিতে ইন্ধন দেওয়া হয়েছিল। যার ফলে বহু নেতাকর্মীকে বছরের পর বছর জেল-জুলুম, হুলিয়া ও পুলিশি হয়রানির শিকার হতে হয়। এটি ছিল মূলত বিএনপির নেতাকর্মীদের দ্বারাই নিজ দলের নেতাকর্মীদের ওপর এক ধরনের অদৃশ্য নিপীড়ন। উল্লেখ্য, তৎকালীন সেই সাজানো নাশকতা মামলার ১১ নম্বর আসামি ছিলাম আমি নিজেও।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও শ্রীমঙ্গলে সেই সুবিধাবাদী চক্রের অপতৎপরতা থামেনি। অতীতে সুবিধাভোগী কিছু কথিত সাংবাদিক ও রাজনৈতিক সুবিধা শিকারী ব্যক্তি রাতারাতি নিজেদের রূপ বদলে এখনো মাঠ দখল ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত। অথচ যারা বিগত দেড় দশক ধরে ঘরবাড়ি ছাড়া হয়েছেন, রাজপথে রক্ত দিয়েছেন এবং হামলা-মামলার মূল শিকার হয়েছেন, তারা এখনো অবমূল্যায়িত ও উপেক্ষিতই রয়ে গেছেন।

ভুক্তভুগি নেতাদের স্পষ্ট দাবি-
অবিলম্বে শ্রীমঙ্গল উপজেলা বিএনপিতে সুবিধাবাদী রাজনীতি ও আঁতাতকারী চক্রের অপতৎপরতা বন্ধ করতে হবে।
বিগত দেড় দশকে যেসব ব্যক্তি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও জেল-জুলুমে ইন্ধন দিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।
ত্যাগী, নির্যাতিত ও রাজপথের প্রকৃত কর্মীদের উপযুক্ত মূল্যায়ন করে দলকে তৃণমূল পর্যায়ে পুনরায় সুসংগঠিত করতে হবে।

মো.সাইফুল ইসলাম (লেখক ও সাংবাদিক)
বি:দ্র: প্রতিবেদনটি আংশিক ।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয়

শ্রীমঙ্গলে ৬ লাখ ৭৩ হাজার টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার, গ্রেফতার১

শ্রীমঙ্গলে বিএনপির একাংশের দীর্ঘ দেড় দশকের সুবিধাবাদী রাজনীতি!

প্রকাশিত সময় : ০৫:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬