ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জের অরূপ রতন সিংহের পদোন্নতি, ইউএনও থেকে হলেন বরিশালের এডিসি

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩৫ টাইম ভিউ
39

রফিকুল জসিম : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মঙ্গলপুর গ্রামের কৃতী সন্তান অরূপ রতন সিংহ (বাবলু) পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়িত হয়েছেন। তাঁকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর এ অর্জনে পরিবার, স্বজন, এলাকাবাসী ও মণিপুরী সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।অরূপ রতন সিংহ প্রয়াত কামেশ্বর সিংহ ও সুমতি সিনহার জ্যেষ্ঠ পুত্র। তাঁর বাবা প্রয়াত কামেশ্বর সিংহ কমলগঞ্জের মঙ্গলপুর দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ের একজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। শিক্ষক পরিবারের সন্তান অরূপ রতনের প্রশাসনিক কর্মজীবনের এই অগ্রযাত্রায় গর্বিত স্থানীয়রা।২০১৭ সালে ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে যোগদানের মধ্য দিয়ে তাঁর প্রশাসনিক কর্মজীবন শুরু হয়। এরপর তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর পার্বত্য চট্টগ্রামে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কাজ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তাঁর প্রথম পদায়ন হয় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়।

পরবর্তী সময়ে তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৫ সালের ৫ মে তিনি সেখানে যোগদান করেন। ২০২৬ সালের ২ নভেম্বর তাঁর প্রায় দেড় বছরের দায়িত্বকালের সমাপ্তি ঘটে। পদোন্নতিজনিত বদলির মাধ্যমে এবার তাঁকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

দোয়ারাবাজারে দায়িত্ব পালন শেষে বিদায় উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনায় নিজের অনুভূতি প্রকাশ করে অরূপ রতন সিংহ বলেন, ‘এই স্বীকৃতি ব্যক্তি আমার জন্য অত্যন্ত সম্মানের এবং মর্যাদাপূর্ণ। ইউএনও হিসেবে এই দেড় বছর কর্মকালীন সময়ে উপজেলার সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নে আমি যতটুকু শ্রম, কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছি, এই নাগরিক সংবর্ধনায় তা আজ পূর্ণতা পেল।’

কমলগঞ্জের মঙ্গলপুরের একটি শিক্ষক পরিবারে জন্ম নেওয়া অরূপ রতন সিংহের এই অর্জন শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো কমলগঞ্জের মানুষের জন্যও আনন্দের সংবাদ। বিশেষ করে মণিপুরী সম্প্রদায়ের একজন সন্তান হিসেবে তাঁর এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

কমলগঞ্জের অরূপ রতন সিংহের পদোন্নতি, ইউএনও থেকে হলেন বরিশালের এডিসি

কমলগঞ্জের অরূপ রতন সিংহের পদোন্নতি, ইউএনও থেকে হলেন বরিশালের এডিসি

প্রকাশিত সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬