ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ০৪:২১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৬ টাইম ভিউ
179

বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি না হয়ে পাকিস্তানের মতো শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলার জোর দাবি জানায়। বাংলাদেশের দাবি নাকোচ করে দিয়ে বিশ্বকাপ থেকেই টাইগারদের ছাটাই করে দেয় আইসিসি।

বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি প্রতিবেশী দেশ পাকিস্তান। তারা ঘোষণা দিয়েছে বিশ্বকাপে ভারতের ম্যাচ না খেলার। এতে করে বড় ধরনের আর্থক ক্ষতির মুখে পড়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একটি স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলব না। এই সিদ্ধান্ত আমরা গভীরভাবে বিবেচনা করে নিয়েছি এবং এটিকে যথোপযুক্ত সিদ্ধান্ত মনে করছি।’

পাকিস্তানের ম্যাচ বয়কট প্রসঙ্গ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ভাইস-প্রেসিডেন্ট রাজিব শুক্লা এএনআইকে বলেছেন, ‘বিসিসিআইর এই বিষয়ে (শেহবাজের বক্তব্য) কিছু বলার নেই। আইসিসি’ই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, আর যেটা আইসিসি ঠিক করবে, আমরা সেটার অনুসরণ করব।’

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

প্রকাশিত সময় : ০৪:২১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬