ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
কমলগঞ্জে স্ত্রীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ

শ্বশুরবাড়ির বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ০৭:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৩৬ টাইম ভিউ
151

রায়হান কবির মাছুম: কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নববিবাহিত স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়া, হামলা,মারধর এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী ব্দুল কাদির (২২) নামে এক যুবক কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় করা লিখিত অভিযোগে আব্দুল কাদির জানান, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে নোটারি পাবলিকের মাধ্যমে তানজিনা রহমান সাদিয়াকে বিয়ে করেন তারা। তবে মেয়ের পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় প্রায় দুই মাস আগে তার স্ত্রী স্বেচ্ছায় তার বাড়িতে চলে আসেন। এরপর থেকেই স্ত্রীর পরিবারের লোকজনসহ অভিযুক্তরা বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, সোমবার (১৩ জুলাই) দুপুরে স্ত্রী ও স্বজনদের নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে দাওয়াতে যাওয়ার পথে সদর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় পৌঁছালে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। এ সময় তারা অতর্কিত হামলা চালিয়ে আব্দুল কাদিরসহ পাঁচজনকে আহত করে।

হামলার একপর্যায়ে এক নারীর গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে আব্দুল কাদিরের স্ত্রী তানজিনা রহমান সাদিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে ১ নম্বর বিবাদী মো.খোকন মিয়ার বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি মো.কমর উদ্দিন বলেন, ‘আজ লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয়

শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলগঞ্জে স্ত্রীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ

শ্বশুরবাড়ির বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন

প্রকাশিত সময় : ০৭:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬