ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নতুন মামলায় ছাত্রলীগের আসামী যারা

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৯০ টাইম ভিউ
106

সিলেট: সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫১জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানায় ওই মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়। আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই (নি) রফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ মামলাটি রুজু করা হয়। তারিখ- ১৮/০৭/২০২৬ খ্রি., ১২:৩৫ ঘটিকায় এয়ারপোর্ট থানার মামলা নং-২৫।

রবিবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

তিনি জানান, পুলিশের দায়ের করা মামলায় আসামীরা হলেন- সৈয়দ সোহাগ (২৬), সৈয়দ সবুজ (৩৫), আহমেদ উদ্দিন সাজন (২৮), আসিফ শাহী (৩০), ফয়সল (২৯), মো. শাহ নূর আলী (৪০), আবির হোসেন (২০), রায়হান আহমদ (২১), রনি (২৪),  শাকিল (২০), সুবাশ দাশ, নব মুসলিম (উরফে আব্দুল্লাহ্) (২৮), কুদ্দুস মিয়া (২৮), ইয়াসিন (২২), রুহান হোসেন (২৫), জাহান চৌধুরী (২৯), রুমায়েল আহমদ (২৮), আকিব আহমদ (২৭), রায়হান খান রুহান (২৮), অনিক অন্ত (২৮), সাদিক আহমদ (২৮), সাগর (২৬), রাসেদুল ইসলাম (২৬), মিজানুর রহমান (২৯), রিয়াজ আহমদ (৩০), শোয়েব আহমেদ (৩০), রবিন মিয়া (২৮) এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা ২০-২৫ জনসহ মোট ৫৩ জন।

প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট হতে ৬টা ২০ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়িনাই’, ‘রঞ্জিত দাদা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘নাজমুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এসব স্লোগান দেন। এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেন, সিলেট নগরীতে এটি রঞ্জিত সরকারের অনুসারীদের মিছিল। মিছিলটি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম সিলেটভিউকে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৭জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ৪জন এজাহার নামীয় আসামী এবং বাকি ৩জন সন্দেহভাজন আসামী রয়েছেন। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয়

শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিলেটে নতুন মামলায় ছাত্রলীগের আসামী যারা

প্রকাশিত সময় : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬