ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে গাছের ডালে ধাক্কা, গুরুতর আহত ২ যুবক

  • মোঃরবি উদ্দিন
  • প্রকাশিত সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৭৩ টাইম ভিউ
83

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদে বসে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ত্যাগ করার পর উপজেলার উত্তরসুর এলাকার দ্বারিকাপাল মহিলা কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
আহতরা হলেন মো. এনামুল (২৫) ও মো. সিয়াম (১৮)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, বিকেল ৩টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর উত্তরসুর এলাকায় ট্রেনের ছাদে থাকা দুই যুবক গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এ সময় তারা ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন।
তিনি আরও জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসিকে অবহিত করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই যাত্রীদের নিরাপদে ভ্রমণের স্বার্থে ট্রেনের ছাদে না ওঠার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয়

শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে গাছের ডালে ধাক্কা, গুরুতর আহত ২ যুবক

প্রকাশিত সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬