ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ, হাসপাতালে প্রবাসীকল্যাণমন্ত্রী

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ১২:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৩৩ টাইম ভিউ
47

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে তাকে সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট নগরে নিয়ে আসা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয়

রহিমপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক লিটন নির্বাচিত

ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ, হাসপাতালে প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশিত সময় : ১২:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬