ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ভাতের হোটেল-শিক্ষার বেহাল দশা

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ০৭:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ২০৭ টাইম ভিউ
224

ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা-এর ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার কালারাই বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ শ্রেণিকক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষ ভাতের হোটেল ও থাকার ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, ওই কক্ষে রান্নাবান্নার সরঞ্জাম, খাট-বিছানা ও ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। মাঝে মধ্যে সেখানে লোকজনের অবস্থানও দেখা যায় বলে দাবি করেন এলাকাবাসী। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ এভাবে ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষা সচেতন মহল।

স্থানীয়দের ভাষ্য, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশের জন্য বিদ্যালয়টির সুনাম থাকলেও এমন কর্মকাণ্ডে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনমুন বনিক বিষয়টি স্বীকার করে বলেন,“যা হওয়ার হয়ে গেছে। দুই-একদিনের মধ্যে সব সরঞ্জাম সরিয়ে ফেলা হবে এবং বিদ্যালয় স্বাভাবিক করা হবে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর জানান, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “শ্রেণিকক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার অত্যন্ত দুঃখজনক। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ভাতের হোটেল-শিক্ষার বেহাল দশা

প্রকাশিত সময় : ০৭:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬