ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী সাংবাদিকের বাড়িতে চুরি: মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার

132

শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আইল গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এম. ইদ্রিস আলীর বসতঘরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ চুরি হওয়া প্রায় দুই লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত কেয়ারটেকার দীপেন গোয়ালাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী সাংবাদিকের বাড়ির দেখভালের দায়িত্বে থাকা কেয়ারটেকার দীপেন গোয়ালা দীর্ঘদিন ধরে বাড়িটির তত্ত্বাবধান করতেন। সম্প্রতি বসতঘর থেকে মূল্যবান মালামাল চুরির ঘটনা সামনে এলে বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে অবহিত করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. মহিবুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ দল গত ৬ জুন রাত প্রায় ১০টার দিকে অভিযান চালিয়ে কেয়ারটেকার দীপেন গোয়ালাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অপর সহযোগী কাশেম আলীর বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১, তারিখ ৭ জুন ২০২৬; পেনাল কোড ১৮৬০-এর ৩৮১/৪১১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অপর পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, “চুরির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি হওয়া মালামালের একটি বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। পলাতক আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয়

শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রবাসী সাংবাদিকের বাড়িতে চুরি: মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬