মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা-এ ২০২৬ সালের ‘প্রাথমিক শিক্ষা পদক’-এর জন্য ৬ জন শিক্ষক ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির অনুমোদনের পর সম্প্রতি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন সরাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মোতালেব। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন ০২ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বানী বালা সিংহ।
এছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে মনোনীত হয়েছেন লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন আহমেদ। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দা বেগম।
কাব কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন দেবনাথ।
অন্যদিকে, শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) হিসেবে মনোনীত হয়েছেন রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চৌধুরী তামান্না সুমী।
এদিকে, উপজেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এবং সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবলুর যৌথ স্বাক্ষরে তালিকাটি অনুমোদিত হয়।
রফিকুল ইসলাম 











