ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ছিনতাই, অস্ত্র, হত্যা, মাদক ও চুরিসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ০২:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ২০২ টাইম ভিউ
223

সিলেট ডেস্ক : সিলেট নগরীতে অভিযান চালিয়ে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়া (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, হত্যা, মাদক ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতরাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন তালতলা পুরাতন সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মাসুদ আহমদের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালপুর গ্রামে। বর্তমানে তিনি সিলেট নগরের শামীমাবাদ (নবাব রোড) এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, হত্যা, মাদক ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

কমলগঞ্জের অরূপ রতন সিংহের পদোন্নতি, ইউএনও থেকে হলেন বরিশালের এডিসি

সিলেটে ছিনতাই, অস্ত্র, হত্যা, মাদক ও চুরিসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০২:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬