ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাউন্সিলর নয়, জনগণের সেবক হতে চাই- দুলাল হোসেন

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ০৬:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৬ টাইম ভিউ
9

কমলগঞ্জ প্রতিনিধি : আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন সমাজসেবক ও তরুণ প্রজন্মের প্রিয়মুখ দুলাল হোসেন। ‘প্রতিশ্রুতির রাজনীতি নয়, কাজের মাধ্যমে মানুষের পাশে থাকা’— এই দৃঢ় অঙ্গীকার নিয়ে দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে কাউন্সিলর পদপ্রার্থী দুলাল হোসেন বলেন, “আমি কাউন্সিলর হতে নয়, আপনাদের একজন প্রকৃত সেবক হতে চাই। জীবনে মানুষের অনেক কিছু পাওয়ার স্বপ্ন থাকে, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো আমাদের এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করা।”

তিনি আরও বলেন, “কাউন্সিলর চেয়ারটি আমার কাছে কোনো ক্ষমতার প্রতীক নয়; এটি মানুষের সেবা করার এবং এলাকার অবহেলিত মানুষের দায়িত্ব কাঁধে নেওয়ার একটি বড় সুযোগ। আমি এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে একজন অসহায় মানুষ যেন নির্ভয়ে আমার কাছে আসতে পারেন, একজন তরুণ যেন তার স্বপ্নের কথা বলতে পারেন এবং একজন বয়স্ক মানুষ যেন তার প্রয়োজনের কথা বলতে কোনো দ্বিধা না করেন।”

এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, দুলাল হোসেন দীর্ঘদিন ধরে ১ নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের যেকোনো বিপদে-আপদে তাকে পাশে পাওয়া যায়। বিশেষ করে তরুণ সমাজ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তার এই মানবিক ও সেবামূলক দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানিয়েছেন।

ভোটাররা মনে করছেন, কমলগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং একটি আধুনিক ও নাগরিক সুবিধাসমৃদ্ধ ওয়ার্ড গড়ে তুলতে দুলাল হোসেনের মতো সততা ও নিষ্ঠাবান প্রার্থীর বিকল্প নেই।

ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই আগামী নির্বাচনে দুলাল হোসেনের মূল লক্ষ্য। ১ নং ওয়ার্ডের ভোটারদের প্রত্যাশা, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে যোগ্য প্রার্থী হিসেবে দুলাল হোসেনকে বিজয়ী করে তারা ওয়ার্ডের উন্নয়ন নিশ্চিত করবেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

কাউন্সিলর নয়, জনগণের সেবক হতে চাই- দুলাল হোসেন

কাউন্সিলর নয়, জনগণের সেবক হতে চাই- দুলাল হোসেন

প্রকাশিত সময় : ০৬:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬