মণিপুরী ললিতকলা একাডেমি, কমলগঞ্জ, মৌলভীবাজারের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় রামকান্ত সিংহকে সম্মাননা স্মারক দিয়েছে স্বপ্নচূড়া যুব সংঘ, মাধবপুর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে একাডেমির পরিচালকের কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়। সাহিত্য, সংস্কৃতি ও মণিপুরী ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ ও প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ রামকান্ত সিংহকে এ সম্মাননা দেওয়া হয়। স্বপ্নচূড়া যুব সংঘ, মাধবপুর একটি সামাজিক সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও মণিপুরী ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে কাজ করে আসছে।
407
মণিপুরী ললিতকলা একাডেমি, কমলগঞ্জ, মৌলভীবাজারের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় রামকান্ত সিংহকে সম্মাননা স্মারক দিয়েছে স্বপ্নচূড়া যুব সংঘ, মাধবপুর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে একাডেমির পরিচালকের কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়।
সাহিত্য, সংস্কৃতি ও মণিপুরী ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ ও প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ রামকান্ত সিংহকে এ সম্মাননা দেওয়া হয়।
স্বপ্নচূড়া যুব সংঘ, মাধবপুর একটি সামাজিক সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও মণিপুরী ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে কাজ করে আসছে।