ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে ড. হাজী শাহ্ আলমের মতবিনিময়, চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি

  • প্রতিনিধি নাম
  • প্রকাশিত সময় : ০১:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৯৫ টাইম ভিউ
117

রফিকুল ইসলাম জসিম : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে স্থানীয় সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠন ও ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে শমশেরনগরের আলীবাবা রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ড. হাজী শাহ্ আলম তাঁর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি আগামী কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানান। এ জন্য তিনি স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

সভায় উপস্থিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ড. হাজী শাহ্ আলমের দীর্ঘদিনের মানবিক সহায়তা, ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা এবং তরুণদের নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁর নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নিয়েও তাঁরা মতামত দেন।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সহসভাপতি সাব্বির এলাহী এবং উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইন মিল্টন।

সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে ড. হাজী শাহ্ আলমের সামাজিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন। ড. হাজী শাহ্ আলম ‘ইসলামিক নলেজ শমশেরনগর’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয়

শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলগঞ্জে ড. হাজী শাহ্ আলমের মতবিনিময়, চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি

প্রকাশিত সময় : ০১:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬